বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার মিরপুরে শিলা (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে মিরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কুরিপোল গ্রামের নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ শেখর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
নিহত গৃহবধূ শিলা মিরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কুরিপোল গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার মেহেদির স্ত্রী।
মিরপুর থানার এসআই পার্থ শেখর ঘোষ জানান, মঙ্গলবার রাতে কুরিপোল জিকে খালপাড় এলাকা থেকে শিলা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। বুধবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ধারণা করা হচ্ছে, তার স্বামী গালায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে। গৃহবধূর স্বামী কুরিপোলে তার শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। এ ঘটনায় অভিযুক্ত মেহেদীকে আটক করা যায়নি।
নগরকন্ঠ.কম/এআর