বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

‘প্রতারক দম্পতি’ ভাগ্নিসহ আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার কেরানীগঞ্জ আদালতের প্রতারণা ও হুমকি সংক্রান্ত মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মুকুলসহ তাঁর স্ত্রী ও ভাগ্নিকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে পুলিশ তাদের কোর্টে পাঠিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদমদীঘির সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মৃত হাজেম উদ্দিনের ছেলে ওষুধ ব্যবসায়ী মামনুর রশিদ মুকুল (৫৫), তাঁর স্ত্রী সেলিনা আক্তার পুষ্প (৪৫) ও ভাগনী নাজমুন নাহার সাবা (২৬)।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, চলতি বছর ঢাকার কেরানীগঞ্জ আদালতে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা ও হুমকি সংক্রান্ত মামলায় কেরানীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত উল্লেখিত তিন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাজারি করেন। দায়ের করা ওই মামলায় মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাদের করে বগুড়া আদালতে পাঠানো হয়।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com