বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

একটি মোবাইলের জন্য…

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আধুনিক মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মহত্যা করছে নবম শ্রেণির ছাত্রী নিপা মজুমদার (১৪)। বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বুধবার চিতলমারী থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন জানান, দরিদ্র বাবাকে আধুনিক মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য নিপা কিছুদিন ধরে বলছিল। করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সে বাড়িতে বসে লেখাপড়া করতে চেয়েছিল। কিন্তু দরিদ্র বাবার পক্ষে দামী মোবাইল ফোন কিনে দেওয়া ছিল অসম্ভব। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পেছনের দেবদারু গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নিপা। সে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং খড়মখালী গ্রামের বুদ্ধিমন্ত মজুমদারের তৃতীয় সন্তান। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com