বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ভিডিও মিটিংয়ে হঠাৎ ঢুকে পড়ল কাণ্ডজ্ঞানহীন যুগল!

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাকালে বেশিরভাগ দেশেই এখনো চলছে ঘরোয়া অফিস। ঘরে বসে অফিস করার সুবিধার পাশাপাশি নানান অসুবিধার কথাও সামনে এসেছে। তবে এবার ব্রাজিলে যা ঘটেছে তা খুবই বিরল। দেশটির একটি সংস্থার কর্মীরা অনলাইন মিটিং অ্যাপ জুমে মিটিং করছিলেন। তখন ক্যামেরা বন্ধ না করেই এক কর্মী সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মঙ্গলবার সকাল ১০টা থেকে সমাজতন্ত্র ও লিবার্টি পার্টির সদস্য লিওনেল ব্রিজোলার সভাপতিত্বে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়। সেখানে রিও ডি জেনেরিও সিটি কাউন্সিলের পক্ষ থেকে কীভাবে এই মহামারির সময়ে শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে সে সম্পর্কে আলোচনা চলছিল।

খবরে বলা হয়েছে, বৈঠক চলাকালীন ওই সভায় অংশগ্রহনকারী এক ব্যক্তি তার জুমের ক্যামেরা বন্ধ না করেই সঙ্গীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তবে অন্যান্য সদস্যরা সেই অবস্থায়ই মিটিং চালিয়ে যান।

কাউন্সিলের চেয়ারম্যান লিওনেল ব্রিজোলা এক বিবৃতিতে বলেছেন, ‘ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া বৈঠকে অংশগ্রহণকারীদের ওপর সংস্থার কোনো নিয়ন্ত্রণ ছিল না।’

মিটিংয়ে অংশগ্রহনকারী অন্যরা যখন বুঝতে পারলেন যে কী হচ্ছে, তখন ওই ব্যক্তির অডিও এবং ভিডিও বন্ধ করে দেওয়া হয়েছিল।

সূত্র : ইনকোয়ারার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com