বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফাকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে গোদাগাড়ীর মহিষালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ এর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অভিযানে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ কাউন্সিলর মোফাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর