শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

নতুন গেম আসছে কল অব ডিউটিতে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন জানিয়েছে, মোবাইল গেমপ্রেমীদের জন্য আরও চমক আসতে চলেছে।

সংস্থাটি ইতোমধ্যে ইউটিউবে ‘নো ইওর হিস্ট্রি’ নামে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। টিজার থেকে জানা গেছে, ২৬ আগস্ট প্রতিষ্ঠান তার বহু আলোচিত ‘কল অব ডিউটি ব্ল্যাক ওপস: কোল্ড ওয়্যার’ গেমটি উন্মোচন করতে চলেছে। মূলত ওই ভিডিও টিজারে গেমটির পটভূমি দেখানো হয়েছে।

এর আগে নির্মাতা সংস্থা অ্যাক্টিভিশন, কল অব ডিউটি: ওয়্যার জোন গেমে ইস্টার এগ নোটিফিকেশনের সাহায্যে প্রথমবার ‘ব্ল্যাক ওপস: কোল্ড ওয়ার’ গেমটির টিজার প্রকাশ করেছিল। এখন সংস্থাটি এ গেমটির অফিসিয়াল টিজার প্রকাশ করেছে, তবে গেম সম্পর্কিত তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি।

অফিসিয়াল টিজারে বলা হয়েছে এ গেমটি কোল্ড ওয়্যারের সত্য ঘটনাগুলো থেকে অনুপ্রাণিত হয়েছে। গেমটি ট্রেইয়ার্ক এবং রাভেন সফটওয়্যারের মাধ্যমে তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, এ বছরের শেষের দিকে গেমটি চালু হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com