বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বুধবার (২৬ আগস্ট) নগর ভবনে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও রামেক অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলীর হাতে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন মেয়র। এই হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা করোনায় আক্রান্ত অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করবে জানিয়েছেন রামেক কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো.আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর