বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

২ মাসে ৩ বার উচ্ছেদ, আবারো শুরু স্থাপনা নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের শ্রীনগরে একসনা লিজের একই জায়গায় দুই মাসের ব্যবধানে তিনবার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো স্থাপনা নির্মাণ শুরু হয়েছে। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা দুই রকমের বক্তব্য দিয়েছেন।

শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কলেজ রোডে বেসঢালাই ও আরসিসি পিলার দিয়ে রাস্তা দখলসহ একসনা লিজের জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করে শ্যামসিদ্ধি গ্রামের মোশারফ হোসেন গং। শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশে একে একে তিনবার তাদের নির্মাণ কাজ বন্ধ করে তা উচ্ছেদ করা হয়। কিন্তু সর্বশেষ উচ্ছেদের এক সপ্তাহের ব্যবধানে ফের পাকা স্থাপনা নির্মাণ শুরু হয়েছে।

এই ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, লিজ গ্রহীতারা আমার কোনো কথা শুনছে না। তাদের লিজ বাতিলের জন্য সুপারিশ করে আমি উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন পাঠিয়েছি। উপজেলা ভূমি অফিস কোনো ব্যবস্থা না নিলে আমার কি করার আছে?

স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের কয়েক ফুট দূরত্বে লিজের জায়গায় প্রথমবার ভবন নির্মাণের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণাধীন স্থাপনাটি ভেঙে দেন। রহস্যজনক কারণে আইন অমান্য করে পুনরায় তারা ভবন নির্মাণের সাহস কিভাবে পায়? এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ জানান, তারা ওয়াল ও টিনের চালা দিয়ে ঘর উঠানোর অনুমুতি নিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com