বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বৈরী আবহাওয়ায় প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কবলে পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে মাঝ পদ্মায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এদিকে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীর হাট নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ ঘাট কর্তৃপক্ষ। আজ সকল নয়টা থেকে লঞ্চ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। অপর দিকে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা বিকল্প ভাবে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিএ-এর আরিচা কার্যলয়ের নৌ-ট্রাফিরে সহকারি পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, সকাল থেকে নদী প্রবল বাতাসে সৃষ্ট ডেউয়ে নদী উত্তাল হয়ে পরে। এ কারণে সম্ভব্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। এই দুই নৌ-রুটে ৩৪টি লঞ্চ চলাচল করে থাকে বলেও তিনি জানান।

এদিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পাটুরিয়া ঘাট থেকে সকালের দিকে মালবোঝাই একটি ট্রলার নিয়ে দৌলতদিয়া উদেশ্যে যাচ্ছিলেন শিবালয়ের তেঘড়ী এলাকার তারন আলী, সবজাল ও শরীফ। পথিমধ্যে মাঝ পদ্মায় প্রবল ডেউয়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক পাশেই চলমান থাকা ফেরিতে দুই জনকে উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পরে দুই কিলোমিটার ভাটিতে বাকি একজনকে ফায়ার সার্ভিসের দল জীবিত উদ্ধার করে। তবে মাল বোঝাই ট্রলারটি ডুবে নিখোঁজ রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com