বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর তেজগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সাইদুল ইসলাম (১৮)।

মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁওয়ের বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক সুজন (১৯) আহত হয়েছেন।

নিহত সাইদুল তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় থাকতেন। তিনি পেশায় পিকআপভ্যানের হেলপার ছিলেন।

নিহতের সহকর্মী আলাউদ্দীন জানান, সন্ধ্যায় দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।

বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সাইদুল।

তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com