বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় মোটরসাইকেলের চাপায় জোহরা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পাঠকাঠি দিয়ে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জোহরা স্থানীয় মহির উদ্দিন খানের স্ত্রী।

সদর উপজেলার আহল্লাদীপুর হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, আজ সকালে জোহরা খাতুনকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জোহরার মৃত্যু হয়। পরে পুলিশ জোহরার মৃতদেহ উদ্ধার করে। তবে মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

এ ঘটনায় জোহরার স্বামী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com