বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নিজ বাড়িতে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাপের কামড়ে নাটোর শহরের আলাইপুরের রিমন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত রিমন একই এলাকার আতিকুর রহমান রঞ্জুর ছেলে। সম্প্রতি রঞ্জু সদর উপজেলার হয়বতপুরে বাড়ি বানিয়ে সেখানেই বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানায়, গতরাতে বাড়িতেই রিমনকে সাপ কামড় দেয়। এরপর স্থানীয় ওঝার কাছে নিয়ে বিষ নামানো হয়। কিন্তু অবস্থার আবারো অবনতি হলে ভোর ৪টার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এরপর রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় রিমনের মৃত্যু হয়। নাটোর পৌরসভার কাউন্সিলর আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com