বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

রাজশাহীতে আনসার আল ইসলামের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীতে উগ্রবাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

আটক জঙ্গি সদস্যের নাম ইসমাইল হোসেন (২৪)। তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আটকের পর তাকে র‌্যাব-৫ এর সদর দফতরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার সকালে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com