বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া আশা উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, স্বামী আসমত আলীর (৪৫) লাশ ঝুলন্ত ও স্ত্রী ফারজানার (৩২) লাশ মেঝেতে পড়ে ছিল। তারা সংস্থাটি চাকরি করতেন। তবে এখন বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
নগরকন্ঠ.কম/এআর