বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ট্রলার থেকে পড়ে বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে বাবা-ছেলে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকাল ৮টা থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত স্রোতের গতিপথে এ তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন ডুবুরিরা।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালনায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের খুঁটির সাথে ট্রলারের ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায়। এতে নিখোঁজ হন পুলিশ হেডকোয়ার্টার-এ কর্মরত কনস্টেবল নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চাচুই গ্রামের আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ৬ মাস বয়সের শিশু পুত্র আনাস।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায় জানিয়েছেন, স্ত্রী-ছেলে ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুমতি নদীতে ঘুরতে বেরিয়েছিলেন তারা। নদীতে প্রবল স্রোত থাকার কারণে ট্রলারটি নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে থাক্কা খায়। এতে মাঝি বাদে ট্রলারের সবাই নদীতে পড়ে যায়। পরে ট্রলারের মাঝি পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও পিতা ও পুত্র নিখোঁজ হয়। খুলনার ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদলকে খবর দিয়ে ঘটনাস্থালে আনা হয়। তারা শনিবার সকাল ৮টাথেকে উদ্ধার কাজ শুরু করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com