বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

টাঙ্গাইলে করোনায় প্রথম পুলিশ সদস্যদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে টাঙ্গাইলে সাধন চন্দ্র বর্মন (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই প্রথম টাঙ্গাইল জেলায় কোন পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হলো।

সাধন চন্দ্র বর্মন টাঙ্গাইলের গোপালপুর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মনতলা গ্রামে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গত ১২ আগস্ট সাধন চন্দ্র বর্মন করোনায় আক্রান্ত হন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে গত ১৪ আগস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে তার মৃত্যু হয়।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com