বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

চা বাগানে কলেজছাত্রের লাশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাক্ষর দেব শনিবার বিকেলে নিখোঁজ হয়। আজ রবিবার সকালে চা বাগানে তার পাওয়া যায়। নিহত স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবের ছেলে। পুলিশ কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টায় একটি ফোন কল পেয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবারের পক্ষে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। রবিবার ভোরে চা বাগানের ভেতরে স্বাক্ষরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, স্বাক্ষর দেবের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতদেহের পাশে কোমল পানীয়র বোতলে চেতন নাশক দ্রব্য মিশ্রিত পানীয় পাওয়া গেছে। তাকে এর দ্বারা অচেতন করে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com