বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের উপর হামলার ইন্ধনদাতা বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাাফিজুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযোদ্ধাদের উপর হামলা ও মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করার অপরাধে এমপিকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
বক্তারা বলেন, এমপি মোস্তাফিজুর রহমান বিএনপি জামায়াতের সাথে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং নির্যাতন চালিয়ে আসছেন। প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এমপির নির্দেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
অবিলম্বে মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদানের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
নগর কন্ঠ.কম/এআর