বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাভলী বেগম (৬৫) নামে প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌরীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম ওই এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, নিহত বৃদ্ধার বাড়ির বারান্দার টিনের সাথে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল। রান্না শেষে পানি নিয়ে আসার সময় নিচু বারান্দার টিন মাথায় লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই রকম আরো খবর
নগর কন্ঠ.কম/এআর