বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে গোপালগঞ্জে হাবিল সিকদার (১৯) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছাত্র গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান ও পুলিশের এস. আই মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঝাকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় মধুমতি নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এসময় তিনি পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পর আর তিনি পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করে। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু নদীতে অতিরিক্ত স্রোত থাকায় তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না বলে জানা গেছে। খুলনায় ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।
নগর কন্ঠ.কম/এআর