বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

মাগুরায় কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরায় ট্রিপল সেঞ্চিুরি করল কাঁচা মরিচ, খুচরা বাজারে প্রতি কেজির দাম উঠেছে তিনশ টাকার ওপরে। তবে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ২৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) মাগুরার বিভিন্ন হাঁটবাজারের বাঙালির রান্নার অত‌্যাবশ‌্যকীয় পণ‌্যটির এমন দম ওঠে।
ব্যবসায়ীরা বলছেন, মোকামে সরবরাহ কম থাকায় তাঁদের বেশি দামে কিনতে হচ্ছে কাঁচা মরিচ। তা ছাড়া কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে মরিচ ক্ষেত নষ্ট হয়ে উৎপাদন মারাত্মক কমে গেছে। এর প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
গত এক মাস আওে প্রতি কেজি দেশি কাঁচা মরিচের দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেই কাঁচা মরিচ কেজি এখন বাজার ও মানভেদে ২৫০ থেকে ৩০০ টাকা!
কাঁচা মরিচের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। আকাশচুম্বী দামের কারণে বেকায়দায় পড়েছেন নিন্ম আয়ের লোকজন।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা বলেন, বৃষ্টিতে মরিচ ক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়। এতে গোড়া ছত্রাক আক্রান্ত হয়ে গাছ মরে গেছে। যে গাছ বেঁচে আছে, তাতে ফলন মারাত্মক কমে গেছে। মরিচের উৎপাদন স্বাভাবিক হতে আরও ১৫-২০ দিন সময় লাগতে পারে।
জেলা সদরের বাসিন্দা দরিদ্র কৃষক আলমগীর হোসেন বলেন, ‘ভাত কডা কম খাওয়া যায়। মরিচতো কম খাওয়া যায় না। যা আয় করি, তাদে মরিচ কিনতি গিলি আর থাহে না কিছু।’
মাগুরার নতুন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফসিয়ার রহমান বলেন, কাঁচা মরিচের বাজার কিছু দিন স্থীতিশীল থাকার পর ঈদের আগে/পরে আবার বাড়তে শুরু করেছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com