বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনায় বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থপনায় দেশের র্শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপ মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবালয় ও তেওতা ইউনিয়নে বন্যাকবলিতদের খাদ্য সহায়তা দিয়েছে। আজ বৃহস্পতিবার দপুরে তেওতা ইউনিয়নের আলোকদিয়া চর এবং শিবালয় ইউনিয়নের চর শিবালয়ে ৫০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে দুস্থদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাসিত আলম, উপজেলা ভাইস চেযারম্যান মিরাজ হোসেন, রুনা আক্তার, শিবালয় ইউপি চেয়ারম্যান আলাল হোসেন, তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, মানবিকতা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ করোনা সংকট এবং বন্যায় দুস্থদের দিকে যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তা একটি উদাহরণ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তিনি একজন মানবদরদী। মানিকগঞ্জের ত্রাণ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপ এককভাবে বড় ধরনের ভূমিকা রেখেছে। প্রথম থেকে অব্যাহতভাবে তারা ত্রাণকার্যক্রম চালিয়ে আসছে। তিনি আরো জানান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রেখে প্রয়োজন অনুযায়ী ত্রাণের ব্যবস্থা করে দিচ্ছেন। জেলা প্রশাসক মাহাবুব মোর্শেদ হাসান রুনুকেও ধন্যবাদ জানান।

সাংবাদিকদের মাহাবুব মোর্শেদ হাসান রুনু জানান, করোন সংকট এবং বন্যায় এ পর্যন্ত বসুন্ধরা গ্রুপ ১০ হাজার পরিবারকে খাদ্যসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ওষুধ সহায়তা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং সঠিক দুস্থদের চিহ্নিত করার জন্য মানিকগঞ্জে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কর্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন সংবাদ মাধ্যমের স্থানীয় প্রতিনিধিদেরকেও সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্থানীয় প্রতিনিধিদের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়। আগামী আরো ক’দিন বন্যাকবলিত চরাঞ্চলে এই ত্রাণকার্যক্রম অব্যাহত থাকবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com