বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

আশুলিয়া থেকে চুরি হওয়া ৪ মাসের শিশুটি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : আশুলিয়া থেকে চুরি হওয়া ৪ মাসের শিশুকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নাসিমা বেগম (৪২) নামের এক গৃহপরিচারিকাকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, আগের দিন আশুলিয়ার উত্তর গাজি চট আলিয়া মাদ্রাসা এলাকার আশরাফ আলী ও মর্জিনা বেগমের শিশুসন্তান মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় তাদের গৃহপরিচারিকা নাসিমা। পরে শিশুটির মা নাসিমার বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ করেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পরে জামালপুরের সরিষাবাড়ী থানার বাগবাড়ি এলাকায় নাসিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। নাসিমা সরিষাবাড়ির বাগবাড়ি গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু জানান, নাসিমাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com