বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

‘বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এখনই অপসারণ করলাম’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীতে কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না বলে হুশিয়ার করে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

তিনি বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।

অবৈধ দখলদারদের চ্যালেঞ্জ গ্রহণ করে মেয়র আতিক বলেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব।

মেয়র বলেন, কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com