বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

‘রণাঙ্গণ’ পত্রিকার সম্পাদক বাটুল আর নেই

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে ‘রণাঙ্গণ’ পত্রিকার সম্পাদক, বর্তমানে রংপুর থেকে প্রকাশিত ‘দৈনিক দাবানল’ এর সম্পাদক ও প্রকাশক, প্রবীণ রাজনীতিবিদ ও সংগঠক, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে দৈনিক দাবানল এর ব্যবস্থাপনা সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু।

গোলাম মোস্তফা বাটুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন। গত সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিকেল ৪ টায় প্রেসক্লাবে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। বাদ আসর কেরামতিয়া জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com