বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ‌্যমে জেলে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার ভাটপিয়ারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩১) ও ব্রাক্ষ্মন বয়রা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে মাসুদ রানা (২৮)।

সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইবনে জুবায়ের জানান, বৃহস্পতিবার রাতে খোকশাবাড়ী ইউনিয়নের তালুকদার মোড়ে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com