বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

কতদিন বাঁচবেন, পূর্বাভাস দেবে ক্যালকুলেটর

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আপনি কখন মারা যাবেন এমন ক্যালকুলেটরের ধারণাটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো শোনাতে পারে। তবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট আঙ্গলিয়ার বিজ্ঞানীরা একটি নতুন গবেষণার অংশ হিসেবে এ ধরনের ক্যালকুলারকে বাস্তবে পরিণত করেছেন।

‘মাই লংজিবিটি’ নামক এই অনলাইন ক্যালকুলেটর চিকিৎসা এবং জীবনযাপনের নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে আয়ুর পূর্বাভাস দেয়।

এই অনলাইন সফটওয়্যারটির ডেভেলপার এলেনা কুলিনস্কায়া বলেন, ‘মানুষজন তাদের আয়ু সম্পর্কে ধারণা পেতে আগ্রহী। দীর্ঘমেয়াদী যেকোনো পরিকল্পনার ক্ষেত্রে আয়ু একটি বড় বিবেচ্য বিষয়। আর্থিক লক্ষ্য এবং অবসর গ্রহণের কৌশলগুলোর পরিকল্পনা করার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের এই অনলাইন ক্যালকুলেটরের রেজাল্ট মানুষজনকে জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন এনে আয়ু উন্নত করতেও সহায়তা করবে।’

ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য আপনার বয়স, লিঙ্গ, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা, ধূমপানের অভ্যাসহ বেশি কিছু তথ্য দিতে হবে। এরপর এটি জানাবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা আর কত বছর রয়েছে।

তবে ক্যালকুলেটরটি করোনা মহামারির আগে তৈরি হওয়ায় এতে আয়ুর ওপর মহামারির প্রভাবের তথ্য নেই। খুব শিগগির এতে মহামারির তথ্য যুক্ত করা হবে বলে জানান গবেষকরা।

এলেনা কুলিনস্কায়া বলেন, ধূমপানসহ আরো বেশ কিছু স্বাস্থ্য অবস্থার আপেক্ষিক প্রভাব দেখানোর জন্যই মূলত এই ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। যা মানুষজনকে তাদের জীবনযাপনে পরিবর্তন আনতে সহায়তা করবে।

কতদিন বাঁচবেন, তা অনুমানের বিশেষ এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এই ঠিকানায়: https://mylongevity.org/calculator

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com