বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে পড়ে তামিম নামে তিন বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তামিম ঐ গ্রামের মনিহারী ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের ব্যবসায়ী মানিক মিয়ার পুত্র তামিম শনিবার দুপুর ২টার দিকে সকলের অজ্ঞাতে বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন বাড়িতে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে গিয়ে পানিতে ভাসতে দেখে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সালটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন টিটো বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নগর কন্ঠ.কম/এআর