বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বাঘায় মাদরাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর বাঘায় মাদরাসাছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কলিগ্রাম এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে হারুনুর রশিদ নামে এক যুবককে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন মেয়ের বাবা।

অভিযোগে জানা গেছে, ভোলাহাট বাহাদুর গঞ্জ এলাকার মাননু শেঘের ছেলে হাফেজ হারুনুর রশিদ (২২) রাজশাহীর একটি মাদরাসায় পড়াশোনা করা অবস্থায় বাঘা উপজেলার কলিগ্রাম এলাকার জনৈক ব্যক্তির মাদরাসা পড়া মেয়ের (১৫) সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির পাশ থেকে তাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকরর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। অপহরণকারীসহ অপহূত মাদরাসাছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com