বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমান্তে গরু ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফরিদুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে উপজেলার সীমান্তের করলা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গরু ব্যবসায়ী উপজেলার নন্দইল গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে।

গ্রামবাসী জানান, ভোরে মাঠে কাজে যাওয়ার সময় বাড়ির পাশে করলা ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com