বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ফুটপাত দখল করে নির্মিত দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে একটি প্রভাবশালী পরিবারের ফুটপাত দখল করে নির্মিত পাঁচটি দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার দুপুর ১২টার দিকে ইউএনও সরদার মোস্তফা শাহিন পুলিশের সহায়তায় বাবুল সুপার মার্কেটের সামনে ওই দোকানগুলো ভেঙে উচ্ছেদ করে দেন।

জানা গেছে, বাবুল সুপার মার্কেটের মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলের মৃত্যুর পর ওই পরিবারের অন্য সদস্যরা প্রায় এক বছর ধরে মার্কেটের সামনের ফুটপাথ দখল করে সেখানে দোকান তুলে ভাড়া ভোগ করে আসছিলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, ফুটপাথ দখল করে প্রভাবশালী ওই পরিবারটি দোকান তুলে করে অগ্রিম টাকা নিয়ে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়। বিষয়টি জানার পর তা উচ্ছেদ করা হয়েছে। তা ছাড়া উপজেলার অন্যান্য যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোও উচ্ছেদে অভিযান চালানো হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com