বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরি : তদন্ত কমিটির প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আজ (রবিবার) সন্ধ্যা ৬টায় তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের নিকট প্রতিবেদন জমা দেয়া হয়।

তদন্ত কমিটির প্রধান আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া প্রতিবেদনের বিষয়ে বলেন, আমরা সফলভাবে তদন্তকাজ সম্পন্ন করেছি। আশা করছি প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে এবং আমাদের অবশিষ্ট কম্পিউটারগুলোও উদ্ধার হবে। এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়ে বলেন, আমরা আশা করি গণমাধ্যম সব সময় তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং প্রকৃত সত্য তুলে ধরবে।

প্রসঙ্গত, গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় ৩৪টি কম্পিউটার উদ্ধারসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গত ১০ আগস্ট চুরির ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com