বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

রাস্তার পাশে পড়েছিল কার্টনবন্দি নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জ সদর উপজেলার শোলমারা মোড় এলাকার রাস্তার পাশ থেকে লুঙ্গি দিয়ে মোড়ানো কার্টনবন্দি এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে কার্টনবন্দি এ শিশুটি পথচারীদের নজরে আসে। পরে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ মডেল থানাকে জানালে পুলিশ এসে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক পল্লব সরকার জানান, নবজাতক ছেলে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার নার্ভ কাটা ছিল।

শিশুটিকে লুঙ্গি দিয়ে মুড়িয়ে কার্টনের ভেতরে রেখে দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে কে বা কারা ফেলে যায়।

পরে বিষয়টি পথচারীদের নজরে আসে।

খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ নবজাতক শিশুটিকে উদ্ধার করে। শিশুটির ছবি সংগ্রহে রাখার পাশাপাশি সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে নবজাতক শিশুটিকে শহরের সরকারি গোরস্তানে দাফনের ব্যবস্থা করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com