বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
দেবী দাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে এ অভিযানে মেশিনপত্র ও পলিথিন উৎপাদনের কাঁচামালসহ প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এনএসআই ও র্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হ যুগান্তর রিপোর্ট ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬:৫৯ | অনলাইন সংস্করণ
চকবাজারে দুই কোটি টাকার লেন- বাচ্চু (৩০), মিজানুর রহমান (৩০), মো. আলাউদ্দিন (২৯), শহিদুল ইসলাম (২৬), রফিকুল ইসলাম (২৫), উজ্জল (৩০), আলামিন (২৩), রাসেল (২৬), রিপন (৪৫) ও মো. শহিদ (৫০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গণমাধ্যমকে বলেন, এই অভিযানে ৮ ট্রাক নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। প্রায় এক লাখ ২৭ হাজার কেজি ওজনের এই পলিথিনের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকার বেশি।
তিনি জানান, অভিযানে ৫টি পলিথিন কারখানা সিলগালা ও কারখানার মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর