বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে কিশোর-কিশোরীর প্রেমকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার করপাড়া পশ্চিমপাড়া গ্রামে সংঘর্ষ হয়।

গোপালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। এতে গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক হযরত আলী জানান, সন্তানদের প্রেমের জের ধরে করপাড়া পশ্চিমপাড়া গ্রামের মনির মোল্লা ও ইউসুফ সরদারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে সকালে দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষে রূপ নেয়।

এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত সেলিম মোল্লা (৩৫), আসমা বেগম (৩০), ফরিদা বেগম (৩২), নারগিস বেগম (৩০), মেহেদী হাসান (৩৮), আলীম ফকির (৩২), ইকবাল মাহামুদ (৩৫), মনির মোল্লা (৪০), জুলেখা বেগম (৫০), রুমা বেগমকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com