বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়া শহরের আল-আমিন কমপ্লেক্সের মার্কেটের ৩য় তলায় অপো মোবাইল সার্ভিসিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার
সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রাতে মার্কেটে আগুনের ধোঁয়া দেখলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর
দেয় তারা ।খবর পেয়ে আগুন নেভাতে বগুড়া জেলা ৫টি ইউনিট এবং গাবতলী ও কাহালু ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করে। সেই সাথে আগুন নেভানোর কাজে সাহায্য করে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং স্থানীয়রাও।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১০টা
থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করলে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব
হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
অপো মোবাইল সার্ভিস সেন্টারের মালিক আবু বক্কর সিদ্দিক জানান, আগুনে তাঁর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর