বুধবার, ০৮ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সদরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আজ মঙ্গলবার সকালে দুই চাচাতো বোন মারা গেছে। এরা হলো ওই গ্রামের কৃষক সেলিম মোল্লার মেয়ে সেলিনা (৬) ও মামুন মোল্লার মেয়ে মনিরা (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com