মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বরখাস্তের পর ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ইনামুল হাসানকে আটক করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ। ওই ইউনিয়নের কামারবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে দুপুরে আটক করা হয়। একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা অফিসার ইনচার্জ মো. রেজাউল করীম জানান, ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগের একটি আদেশে গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনামুল হাসান ও একই ইউপির ছয় সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com