মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শেরপুর নকলা উপজেলার টালকি ইউনিয়নের চরকামানীপাড় গ্রামে একটি পরিত্যাক্ত ডোবা থেকে নিখোঁজের তিনদিন পর কোহিনুর বেগম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কোহিনুর বেগম একই গ্রামের কৃষক দুলু মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ও নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানিয়েছেন, দাম্পত্য কলহের জের ধরে কোহিনুর বেগমকে খুন করে ডোবার পনিতে কচুরিপানার নীচে লুকিয়ে রাখা হতে পারে। তবে এ ব্যাপারে জোর পুলিশি অভিযান চলছে এবং কোহিনুর বেগমের দুই ছেলে সুজন (১৬) ও সোহানকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে ঝিনাইদহে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামের এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার উদয়পুর গ্রামে তার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
নগরকন্ঠ.কম/এআর