মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নাটোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরের লালপুরে বড় ভাই দুলালের হাতে খুন হয়েছেন ছোট ভাই নিজাম উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে (১০ সেপ্টেম্বর) উপজেলার দুয়ারিয়ার কাশেমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। তারা উভয়েই ওই এলাকার মৃত আহমদ আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

ওসি সেলিম রেজা জানান, আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে আজ দুপুরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই দুলাল ছোট তার ভাই নিজামের মাথায় ইট দিয়ে আঘাত করেন। একে গুরুতর আহত নিজামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও বড় ভাই দুলালকে আটক করেছে। লাশ উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com