মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

বিকাশের নামে প্রতারণা, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাঁরা দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছিল। এমন কী দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ হাজার ৫০০ টাকার অনুদানের অনেকের অর্থও হাতিয়ে নিয়েছে তারা।

বুধবার গভীর রাতে যশোর জেলার শার্শা থানার গোগা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৬ সদর দপ্তরে এক প্রেসব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- যশোর কোতায়ালী থানার হামিদপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে শাহরিয়ার আজম আকাশ (২০), মো. আব্দুল লতিফের ছেলে মো. আহসান কবীর রনি (২০) এবং একই জেলার চাঁদপাড়া গ্রামের মো. মশিয়ার রহমানের ছেলে মো. মুশফিকুর রহমান (২১)। এদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি মোবাইল ফোন, আটটি সীমকার্ড ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, এ ঘটনায় যশোর জেলার কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com