মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আট দিনেও চালু হয়নি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি সার্ভিস। তবে শুক্রবার দুপুর থেকে এ রুটে ফেরি চলাচলের আশাবাদ ব্যক্ত করেন বিআইডাব্লিউটিএর প্রধান প্রকৌশলী। এদিকে ঘাটে আটকে পড়া শত শত ট্রাক শ্রমিক দুর্ভোগ পোহাচ্ছে। ফেরি বন্ধ থাকায় এ রুটের লঞ্চ ও স্পিডবোটে যাত্রীর চাপ বেড়েছে। অনেকে ঝুঁকি নিয়ে ট্রলারে চড়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন।
ট্রাকচালক করিম মিয়া বলেন, ১১ দিন ধরে আটকা আছি। অনেক ট্রাক ১৫ দিন ধরেও আটকে আছে। খুব কষ্টে খেয়ে না খেয়ে আছি সবাই। সবাই মিলে চাঁদা দিয়ে রান্না করে খাচ্ছি।
বিআইডাব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান বলেন, পদ্মা সেতুর ২৫ নম্বর পিলারের কাছে ভালো অগ্রগতি হয়েছে। আশা করি শুক্রবার দুপুরের পর ফেরি চলাচল শুরু করা যাবে। মূল চ্যানেলের ডাবল লেনও প্রায় প্রস্তুত।
নগরকন্ঠ.কম/এআর