মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরো দুজন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আরো দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, জব্দ তালিকার সাক্ষী নজরুল ইসলাম ও মো.হাসান।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনছারীর আদালতে তারা সাক্ষ্য দেন। এ সময় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে মামলার জব্দ তালিকার সাক্ষী নজরুল ইসলাম ও মো. হাসান আসামিদের বিরুদ্ধে সাক্ষী দেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষ হলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com