মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

আলীকদমে পানি প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পে ৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

এতে করে উপজেলা সদরের প্রায় অর্ধলক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন।

এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নয়াপাড়া রোয়াম্ভু খালের ওপর পিসি গার্ডার ব্রিজসহ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ ইকবাল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com