মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

‘দুর্যোগে জনগণের পাশে শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেন, দুর্যোগে জনগণের পাশে শেখ হাসিনা ছাড়া আর কোনো দলের লোক পাশে নেই। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ সব সময় অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে আছে। জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যত দিন এই প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা থাকবে, তত দিন সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শুক্রবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী আমরা বিতরণ করেছি। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা মূল্যে সার,বীজ, ধানের চারাসহ বিভিন্ন উপকরণ বিনা মূল্যে বিতরণ করেছে। এই দুর্যোগে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের লোকদের জনগণের পাশে দেখা যায়নি। এসব কারণেই জনগণ তাদের সেবা করার দায়িত্ব দেন বলে তিনি বলেন।

জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাসুম রেজা রহিম, কার্যকরী সদস্য সোহরাব হোসেন বাবুল, জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সাদ্দাম হোসেন, ইউপি চেয়ারম্যান মুনছুর রহমান প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com