মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর যাত্রাবাড়ীতে আবু তাহের (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আবু তাহের দীর্ঘদীন ধরে কৌশলে কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিল।
আবু তাহেরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেছে পুলিশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com