মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

স্টিল মিলে অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টঙ্গীতে স্টিল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজন হলেন মোজাম্মেল হোসেন (২২), নিলয় (২৫), দুলাল (৪৫) ও রিপন (৩০)।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে স্টিল মিলে আগুন লাগলে শ্রমিকরা দগ্ধ হন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মোজাম্মেল হোসেনের শরীরের ৯০ শতাংশ, নিলয়ের ৫০ শতাংশ, দুলালের ৯০ শতাংশ, রিপনের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের কেউই শঙ্কামুক্ত নন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com