মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

পাঁচতলা থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের একটি সুয়েটার কারখানার এয়ার কন্ডিশনার (এসি) মেরামত করতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হযেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই আশরাফুল আলম এ তথ্য জানান।

মৃত এসি মিস্ত্রির নাম নূর হোসেন (২৬)। তিনি জামালপুরের সদর উপজেলার গোদাশিমুলিয়া এলাকার হাসমত আলীর ছেলে।

এসআই আশরাফুল আলম ও স্থানীয়রা জানান, ডেগেরচালা এলাকার একটি কারখানার পঞ্চম তলায় এসি মেরামতের কাজ করছিলেন নূর হোসেন। দুপুরে সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ সেখান থেকে নিচে পড়ে যান তিনি। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com