মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুন বন্দর এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। ওই সড়কে দায়িত্ব পালনকারী পুলিশের টহল দল একটি পোটলার মধ্যে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন।

এদিকে ১ নম্বর ব্রিজের পূর্বপাড়ের গালামালের দোকানদার মৃত আহাদ আলীর ছেলে দুদু মিয়া (৪৪) জানান, তাদের এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের টহল দল না থাকলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো, এমন আশঙ্কা করছেন তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com