মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

করিমগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জের করিমগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় আরজু মিয়া (৪৩) ও আমানউল্লাহ (২৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধীতপুর ও হাসনপুর গ্রামে বজ্রপাতে তারা মারা যায়। আরজু মিয়া ধীতপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে আর আমান উল্লাহ হাসনপুর গ্রামের ধনু মিয়ার ছেলে।

বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আয়ুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশের পশ্চিমে বন্দের জমিতে ধান রোপণ করতে যায় ধীতপুর গ্রামের আরজু মিয়া ও খুর্শিদ মিয়া। বিকেলের দিকে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাত হলে ওই দুই কৃষক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজু মিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপর কৃষক খুর্শিদ মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে হাসনপুর গ্রামের কৃষক আমান উল্লাহ বাড়ির পাশের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com